মঠবাড়িয়া ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় কৃষকের আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। আবাদি জমিতে জলাবদ্ধতা দেখা দেওয়ায় বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা কৃষকদের।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, আমনের জন্য এখন পর্যন্ত প্রস্তুত করা ৭০০ হেক্টর বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে পানির নিচে তলিয়ে গেছে। এতে প্রায় ১৯০০ হেক্টর জমির আউশও ক্ষতির মুখে পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরুখালী, দাউদখালী, টিকিকাটা ও সাপলেজা ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষিক্ষেত।

উপজেলার নাগ্রাভাঙ্গা গ্রামের কৃষক মো. সোলায়মান ফরাজী জানান, তার প্রায় ৫০ শতক বীজতলা পানির নিচে তলিয়ে গেছে। পানি দ্রুত না কমলে বীজতলা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান তিনি।

পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের কৃষক মো. হুমায়ুন কবির জানান, বীজতলা প্রস্তুত করতে ১০ কেজি ধান ভিজিয়ে রেখেছেন তিনি।

কিন্তু কৃষিজমিতে জলাবদ্ধতার কারণে বীজ বপন করতে পারছেন না।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, পানি উন্নয়ন বোর্ডেও অপরিকল্পিত বেড়িবাঁধ, স্লুইস গেট না থাকায় কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন নেছা সুমি বলেন, টানা বৃষ্টিতে কৃষিজমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বীজতলা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে তাদের করণীয় সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের বীজতলা

আপডেট সময় : ০১:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬