মঠবাড়িয়া ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার ফলদ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বহেরাতলা এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য গাজী ওয়াহিদুজ্জামান জাকির।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, উপজেলা বিএনপির সদস্য সালাউদ্দিন ফারুক ও মনিরুজ্জামান ছোট্ট, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চোখের সামনে ভিটেমাটি গিলে খাচ্ছে পদ্মা, নিঃস্ব হচ্ছে নদীপাড়ের মানুষ
গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পর্যায়ক্রমে মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভায় ২০ হাজার ফলদ (আমড়া, পেয়ারা, জাম, তাল) বৃক্ষ রোপণ করা হবে।

তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিবেশবান্ধব ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে এ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের বৃক্ষ বিতরণ

আপডেট সময় : ০৪:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬