মঠবাড়িয়া ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাণ্ডারিয়ায় ‘স্বঘোষিত’ সভাপতি ও অবৈধ কমিটির বিরুদ্ধে জেলে সমিতির সংবাদ সম্মেলন গৌরনদীতে নারীর আপত্তিকর ভিডিও ধারণ ও হেনস্থার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে। পিরোজপুরে দলিল লেখক সমিতির ৭ দফা দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা মঠবাড়িয়ায় আশ্রয়ণের ঘরে তালা, দখলে মাদকসেবী-গবাদিপশু বামনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত প্রবাসী মেয়েদের পাঠানো টাকা দিয়ে ছেলেদের নামে জমি কিনলেন বাবা”আদালতে মামলা” মিরুখালী রোডে মোটরসাইকেল ও অটোরিকশা চালকদের মাঝে রেইনকোট ও ছাতা বিতরণ প্রবাসীর জমি দখলের চেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বামনায় আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের অভিষেক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা 

ভাণ্ডারিয়ায় ‘স্বঘোষিত’ সভাপতি ও অবৈধ কমিটির বিরুদ্ধে জেলে সমিতির সংবাদ সম্মেলন

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি নিজেকে ‘স্বঘোষিত’ দাবি করে অবৈধভাবে বিভিন্ন জেলা ও উপজেলার কমিটি অনুমোদনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর জেলা শাখার উদ্যোগে ভাণ্ডারিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিরোজপুর জেলা ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি তারিকুল ইসলাম নজিবুল। তিনি অভিযোগ করে বলেন, “জনৈক মোহাম্মদ বজলুর রহমান বাবলু নিজেকে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি দাবি করে বেআইনিভাবে বিভিন্ন জেলা ও উপজেলায় নতুন কমিটি অনুমোদন দিচ্ছেন। পিরোজপুর জেলা ও উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে আমরা এই অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নজিবুল আরও বলেন, কেন্দ্রীয় কমিটির নির্বাচিত বৈধ সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্য কেউ জেলা-উপজেলার কমিটি অনুমোদন দেওয়ার এখতিয়ার রাখেন না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অবৈধ প্রক্রিয়ার সুযোগ নিয়ে একশ্রেণির অমৎস্যজীবী ও সুবিধাভোগী লোক সংগঠনে জটলা পাকাচ্ছে। এতে করে ‘কমিটি বাণিজ্য’ মাথাচাড়া দিয়ে উঠবে এবং দেশের প্রকৃত মৎস্যজীবীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হবেন। অদূর ভবিষ্যতে এই সুবিধাবাদীরাই সমিতির প্রধান শক্তিতে পরিণত হয়ে আসল জেলেদের অপূরণীয় ক্ষতি সাধন করবে।”

কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি আহ্বানে তিনি বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি করে সংগঠনকে বিভাজিত না করে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অনতিবিলম্বে এ ধরনের অবৈধ প্রতিযোগিতা বন্ধ করে সহনশীল রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক আচরণের মাধ্যমে মৎস্যজীবীদের ঐক্য বজায় রাখার অনুরোধ জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দীন সরদার, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিশ শেখ, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পিরোজপুর জেলা সহ-সভাপতি নরোত্তম দাস, ভাণ্ডারিয়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মিরাজ, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. মিজানুর রহমান মুন্সি এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউল বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ভাণ্ডারিয়ায় ‘স্বঘোষিত’ সভাপতি ও অবৈধ কমিটির বিরুদ্ধে জেলে সমিতির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:২৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬