মঠবাড়িয়া ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মাতৃত্বকালীন সময়ে গর্ভবতীদের জরুরী সেবা দেবে ডিনেট

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৫৩৭ বার পড়া হয়েছে
গর্ভবতী নারী ও তাদের পরিচর্যাকারীদের নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিরাপদ মাতৃত্ব ও পুষ্টি অনুশীলন বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মে) সকাল ১০ টায় নন গভমেন্ট অর্গানাইজেশন (এনজিও) ডিনেটের আয়োজনে উপজেলার চকমিরপুর উচ্চ বিদ্যালয়ে ডিনেট স্বাস্থ্যকর্মীরা এ সেবা প্রদান করেন।
এসময় উপজেলার চকমিরপুর এবং মুলকান্দী এলাকার ২৫জন গর্ভবতী নারীকে গর্ভকালীন সময়ে স্বাস্থ্য সেবা সম্পর্কিত বিষয় নিয়ে অবহিত করা হয়। পরবর্তীতে বিশেষজ্ঞ নারী ডাক্তারদের মাধ্যমে গর্ভবতী নারীদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা এবং পরামর্শ দেওয়া হয়।
গর্ভকালীন সময় নারীদের সর্বোচ্চ সেবা প্রদান করবে ডিনেট এমনটাই জানিয়েছেন ফিল্ড অপারেশন অফিসার সিরাজুস সালেকিন রাজিব। তিনি বলেন, গর্ভকালীন সময়ে কোনো নারীকে জরুরিভাবে হাসপাতালে পৌঁছনোর প্রয়োজন পড়লে আমাদের জরুরি সেবার নাম্বারে যোগাযোগের মাধ্যমে আমরা এম্বুলেন্সের ব্যবস্থা করে থাকে। হাসপাতালে প্রয়োজনীয় ডাক্তার আছেন কিনা তা নিশ্চিত করি। যদি হাসপাতালে ডাক্তার না থাকেন আমরা যোগাযোগের মাধ্যমে দ্রুত সময়ের ভিতর অন্য কোন হাসপাতালে মহিলা বিষয়ক ডাক্তার আছেন কিনা তা নিশ্চিত করব।
চকমিরপুর এলাকার গৃহবধূ সম্পা আক্তারের (৩২) সাথে কথা হলে তিনি বলেন, মাতৃত্বকালীন এই সময়টাতে খুবই ভয় কাজ করে। এখানে এসে স্বাস্থ্যকর্মীদের কথাবার্তা শোনার পর সেই ভয়ে অনেকটাই কেটে গেছে। গর্ভকালীন সময়ে চলাফেরা, খাবার-দাবার এবং স্বাস্থ্য বিষয়ক সম্পর্কিত যে পরামর্শগুলো জানানো হয়েছে এখন থেকে তা পালন করতে সুবিধা হবে।
একই এলাকার হাসিনা আক্তার (২৩) নামের এক গর্ভবতী নারী বলেন, আমরা গ্রামে থাকি। বাড়ি থেকে বাইর হইলে সব সময় গাড়ি-ঘোড়া পাওয়া যায় না। ডেলিভারি করাইতে হাসপাতালে কিভাবে যামু তাই নিয়া খুব চিন্তায় আছিলাম। জরুরী একটা নাম্বার পাইছি এই নাম্বারে কল দিলেই নাকি বাড়িতে গাড়ি চইলা আসবো। এখন একটু সাহস পাইছি।
এসময়, ডিনেটের নির্বাহি পরিচালক এম শাহাদাত হোসেন, যুগ্ম পরিচালক আসিফ আহমেদ তনময়, এডিএম কামরুজ্জামান, ডিনেটের হেড অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন ডাক্তার নিলুফার পারভীন, চকমিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মাতৃত্বকালীন সময়ে গর্ভবতীদের জরুরী সেবা দেবে ডিনেট

আপডেট সময় : ০৩:২৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২