মঠবাড়িয়া ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

এনআইএমসি মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক চন্দন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ৫২২ বার পড়া হয়েছে
জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউট ( এনআইএমসি) এ্যাওয়ার্ড-২০২২ রাইজিংবিডির মানিকগঞ্জ প্রতিনিধি জাহিদুল হক চন্দন এ্যাওয়ার্ড পেয়েছেন।
রবিবার (৩১ জুলাই) সন্ধ্যায় জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের শেখ রাসেল অডিটোরিয়ামে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মকবুল হোসেন পিএএ এই সম্মাননা প্রদান করেন।
সুশাসনের জন্য ৫টি কৌশলপত্রের উপর প্রাপ্ত তিনশোর বেশি আবেদন বিচার বিশ্লেষন করে জুড়ি বোর্ড প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীদের ৩ ক্যাটাগরিতে দেশব্যাপী মোট ২০ জন গণমাধ্যমকর্মীকে নির্বাচিত করেন। তথ্য অধিকার নিয়ে জনপ্রিয় অনলাইন পোর্টাল রাইজিংবিডিতে প্রকাশিত ‘ তথ্য কমিশনেও মিলছেনা তথ্য ‘ প্রতিবেদনের জন্য জাহিদুল হক চন্দনকে মনোনীত করেন জুড়ি বোর্ড।
এ সময় উপস্থিত ছিলেন  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব জনাব মকবুল হোসেন পিএএ,মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন, ইউরোপিয়ন ইউনিয়নের প্রথম সচিব, টিম লিডার (শিক্ষা) জনাব হ্যান্স ল্যাম্বব্রিচট, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর টম মিশসাহ, পিফরডি প্রকল্পের পরিচালক এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব  আয়েশা আক্তার ও পিফরডি প্রকল্পের টিম লিডার আর্সেন স্টেফেনিয়ন সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এক প্রতিক্রিয়ায় জাহিদুল হক চন্দন বলেন, সরকারি সেবার মান নিয়ে সমালোচনাধর্মী প্রতিবেদন করে সরকারি প্রতিষ্ঠান থেকে  অ্যাওয়ার্ড-এর  জন্য মনোনয়ন পাবো কিনা সন্দিহান ছিলাম। আমাকে সম্মানিত করায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) ও নাম না জানা বিচারকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনআইএমসি মিডিয়া এ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক চন্দন

আপডেট সময় : ০১:১৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২