মঠবাড়িয়া ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

কুমিল্লার ধর্মপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২ ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা

কুমিল্লা সদরের ধর্মপুর এলাকা থেকে বিদেশী পিস্তল ও ০২ রাউন্ড গুলিসহ চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদুর রহমানকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৫ সেপ্টেম্বর বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গ্রেফতার হওয়া সন্ত্রাসী কুমিল্লা সদরের ধর্মপুর গ্রামের মৃত. মোহাম্মদ আলীর ছেলে মোঃ মাসুদুর রহমান (৪০)। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লার ধর্মপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী মাসুদ গ্রেফতার

আপডেট সময় : ০৯:১৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর ২০২২