মঠবাড়িয়া ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

রাজশাহীর বাগমারায় প্রতারণার অভিযোগে মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রীর ম্যানেজার জাহাঙ্গীর আলম বাবুকে (৩৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলা গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সহায়তায় তাকে গ্রেপ্তার করে বাগমারা থানা পুলিশ। গ্রেপ্তার জাহাঙ্গীর আলম বাবু বাগমারা উপজেলার নিমপাড়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিও কোন অনুমোদন নেই। এছাড়া গ্রাহকদের সঞ্চয়ের অর্থ আত্মসাৎসহ গ্রাহকদের বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে এ সংস্থার বিরুদ্ধে। একাধিক গ্রাহকদের অভিযোগের তদন্ত করতে নামে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। তদন্ত করে এর স্যততাও পাই এই সংস্থাটি। তাদের সহযোগিতায় বাগমারা থানা পুলিশ ভবানীগঞ্জ ওই সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে বাবুকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, বাগমারায় র্দীঘদিন যাবত অনুমোদন ছাড়া মহিলা উন্নয়ন সংস্থাটি চলছিল। তারা গ্রাহকদের জন্য সহজ শর্তে বড় অংকের টাকা লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে বহু টাকা আত্নসাৎ করে। গত মঙ্গলবার ৬ সেপ্টেম্বর বড় অংকের টাকা নিয়ে তারা পালিয়ে যায়।

বৃহস্পতিবার সংস্থার ম্যানেজার বাবুকে দুপুরে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ভবানিগঞ্জ বাজারে মহিলা উন্নয়ন সংস্থার অস্থায়ি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন গোয়েন্দা কর্মকর্তারা। পরে বাবু স্বীকার করে যে গ্রাহকদের সাথে প্রতারণা করে তাদের টাকা আত্নসাৎ করেছে। সেখান থেকে বাগমারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাগমারা থানার ওসি রবিউল ইসলাম জানান, বাগমারা উপজেলায় মহিলা উন্নয়ন সংস্থা মৈত্রী এনজিওর সরকারি কোন অনুমোদন নেই। তাছাড়া গ্রাহকের অর্থ আত্নসাৎসহ একাধিক গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগ রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর বাগমারায় প্রতারণার অভিযোগে মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২