সংবাদ শিরোনাম ::
সুুন্দরগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালিত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ ৪০৪ বার পড়া হয়েছে
সুুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের ন্যায় গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত তৃতীয় দিনের মতো তারা পালন করে এই কর্মবিরতি।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আমরা কর্মবিরতি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এ কর্মবিরতি।

তাদের ৫দফা দাবিগুলো হচ্ছে-১. দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২. জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪. সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। ৫. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরাধীন সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের আয়োজনে কর্মবিরতি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কার্যসহকারী ওয়াজেদ আলী মন্ডল, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর, আকবার হোসেন,














