গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফরুজা বারী, উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম, উপজেলা আনসার ভিডিপি অফিসার গোলাম রব্বানী, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোন্তাসির বিন হাসিব, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই ভট্টাচার্য্য, সাধারন সম্পাদক বিশ্বজিৎ সরকার প্রমুখ। আগামি ১ অক্টোম্বর হতে শারদীয় দূর্গাপুজা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৩৯টি মন্ডপে পুজা উদযাপন হবে। তবে উপজেলার হরিপুর ও কাপাসিয়া ইউনিয়নে চলতি বছর পুজা উদযাপন হচ্ছে না। সুষ্ঠু ও মনোরম পরিবেশে দূর্গাপুজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেছেন উপজেলা প্রশাসন।