সংবাদ শিরোনাম ::
সুন্দরগঞ্জে পোনামাছ অবমুক্তকরণ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ২১ সেপ্টেম্বর ২০২২ ৩৫১ বার পড়া হয়েছে
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গতকাল সোমবার রাজস্ব বরাদ্দের অর্থায়নে উপজেলা পরিষদ পুকুরে মোনা মাছ অবমুক্তকরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, জেলা মৎস্য অফিসার মো. ফয়সাল আজম, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম, উপজেলা কৃষি অফিসার রাশিদুল করিম, উপজেলা মৎস্য অফিসার তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রেসক্লাব সভাপতি শাহাজান মিঞা প্রমুখ। উপজেলার ১০টি প্রাতিষ্ঠানিক পুকুরে ৫২৩ কেজি পানা মাছ অবমুক্ত করা হয়।














