মঠবাড়িয়া ০৯:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভান্ডারিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২ ২৮৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে পিরোজপুরের ভান্ডারিয়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা রানী ধর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রোমানা আফরোজ।

এরপর মেলার স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় ৪টি প্যাভিলিয়নে ৪০ টি স্টলের ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ৩০ টি সরকারি-বেসরকারি দপ্তরের অংশগ্রহণে মেলার স্থানে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়।

মেলায় অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভান্ডারিয়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

আপডেট সময় : ০১:১৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২