মঠবাড়িয়া ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ঝালকাঠির চৌকিদারের পা কাটা মামলায় সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৩০৮ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরের মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত, অস্ত্র-ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামি কুখ্যাত ডাকাত বিলকু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাকে গ্রেফতার করে রাজাপুর থানায় নেয়া হয়েছে। বিলকু উপজেলার উত্তর তারাবুনিয়া গ্রামের ফজলু হাওলাদারের ছেলে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর শনিবার দুপুরে চট্টগ্রাম বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান, মনতোষ নামে এক চৌকিদারের পা কেটে ফেলার মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। পা কাটা মামলা ছাড়াও তাঁর নামে ৩ টি ডাকাতি, ১টি অস্ত্র আইনের মামলায় ওয়ারেন্টসহ মোট ৬টি মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাঁর কাছে থেকে ১২ আনা ওজনের সোনার গহনা উদ্ধার করা হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঝালকাঠির চৌকিদারের পা কাটা মামলায় সাজাপ্রাপ্ত ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ১১:১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২