মঠবাড়িয়া ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়া ও ভান্ডারিয়ায় পৌর প্রশাসক নিয়োগ

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২ ৩৬০ বার পড়া হয়েছে
পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় । সোমবার মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা মান্নানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ভান্ডারিয়া উপজেলার সদর পৌরসভায় মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার এবং মঠবাড়িয়া উপজেলার সদর পৌরসভায় মো. আজিজুল হক সেলিম মাতুব্বরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য ভান্ডারিয়া পৌরসভায় নিয়োগ পাওয়া নতুন প্রশাসক ফাইজুর রহমান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মঠবাড়িয়া পৌরসভার নতুন প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন প্রশাসক নিয়োগ হওয়ার খবরে দুই উপজেলাতেই আনন্দের বন্যা বইছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ খবরে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করছেন। ত্যাগী ও যোগ্য লোকদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ সবাই প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রজ্ঞাপনে দ্রুত সময়ের মধ্যে ফাইজুর রহমান খসরু জোমাদ্দার ও আজিজুল হক সেলিম মাতুব্বরকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়া ও ভান্ডারিয়ায় পৌর প্রশাসক নিয়োগ

আপডেট সময় : ০৩:১৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২