সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ফায়ার সপ্তাহে স্টেশন অফিসার পারভেজ এর ভূয়সী প্রশংসা করলেন অতিথীরা
মোঃ ওমর হাসান
- আপডেট সময় : ০৮:১২:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০২২ ২৮১ বার পড়া হয়েছে
মোঃ ওমর হাসান, পিরোজপুর প্রতিনিধিঃ ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ইং।
আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দিনটি উপলক্ষে দুপুর ১২টায় পিরোজপুরের ভান্ডারিয়ায় ফায়ার সার্ভিস অফিসে সচেতনতামূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অগ্নিনির্বাপণ ও নানা দুর্যোগে দায়িত্ব পালন করা সংস্থাটি বৃহস্পতিবার (১৭ নভেম্বর) পর্যন্ত তিন দিনের ‘ফায়ার সপ্তাহ-২০২২’ ঘোষণা করেছে।
ভান্ডারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর।
পরে এক আলোচনা সভায় ফায়ার ফাইটার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার পারভেজ আহাম্মেদ পলাশ। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর ভান্ডারিয়া বন্দর বাজার ব্যবসাহী সমিতির সাধারন সম্পাদক মোঃ মোশারেফ শিকদার, উপজেলা সমাজসেবা অফিসার ভবানী শংকর বল, ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিকুজ্জামান সহ আরো অনেকে।
এসময় বক্তারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার পারভেজ আহাম্মেদ পলাশ এর পেশাগত দক্ষতা এবং বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন, সাধারন আন্তরিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের ভূয়সী প্রশংসা করেন। স্টেশন অফিসার সহ ভান্ডারিয়ায় কর্মরত সকল ফায়ার ফাইটারদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান তারা।