মঠবাড়িয়া ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

লজ্জার রেকর্ডে বিশ্বকাপ শুরু স্বাগতিক কাতারের

মঠবাড়িয়া সমাচার ডেস্কঃ
  • আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২ ৩২২ বার পড়া হয়েছে

পেট্রো ডলারের গরমে, বিশ্বকাপের প্রচলিত সময় বদলে শীতকালে মরুর বুকে বিশ্বকাপ এনেছে কাতার। তাতে লজ্জা এড়াতে পারেনি স্বাগতিকরা। ফুটবল বিশ্বকাপের ৯২ বছরের ইতিহাসে প্রথম স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচ হেরেছে কাতার। ডুবেছে লজ্জায়। গ্রুপের আন্ডারডগ ইকুয়েডর ২-০ গোলের জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে।

দক্ষিণ আমেরিকার দল ইকুয়েডর জানে কীভাবে ফুটবল খেলতে হয়। র‌্যাঙ্কিংয়ে ১২তম অবস্থানে থাকা ব্রাজিল-কলম্বিয়ার প্রতিবেশি দেশটি ম্যাচের ৩ মিনিটেই কাতারের জালে বল জড়িয়ে দেয়। বুঝিয়ে দেয় তারা ল্যাতিনের ফুটবল ঐতিহ্যের সমৃদ্ধ দেশ। তাদের ছোট করার সুযোগ নেই।

কিন্তু বিশ্বকাপের নতুন অটোমেটেড অফসাইড প্রযুক্তিতে ইনার ভ্যালেন্সিয়ার ওই গোল বাতিল হয়ে যায়। মন খারাপ হলেও উৎসবের ক্ষণ ফিরিয়ে আনতে বেশি সময় নেননি ভ্যালেন্সিয়া। ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন তিনি।

গোল মুখে তাকে কাতারের গোলরক্ষক সাদ আল সাঈব ফাউল করেন। হলুদ কার্ডও দেখেন। স্পট কিক পেয়ে যায় চিলি-কলম্বিয়াকে ল্যাতিন অঞ্চল থেকে বিদায় করে বিশ্বকাপে আসা ইকুয়েডর। এখানেও রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম আসরের প্রথম গোলটি হলো পেনাল্টি থেকে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লজ্জার রেকর্ডে বিশ্বকাপ শুরু স্বাগতিক কাতারের

আপডেট সময় : ০৬:১৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২