মঠবাড়িয়া ০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরের দায়িত্ব গ্রহণ

মোঃ মুজিবর রহমান সিনিয়র সাংবাদিক
  • আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৩২৬ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর প্রশাসক হিসেবে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর দায়িত্ব গ্রহণ করেছেন।

মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে পৌর প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে পৌরসভার আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক ও সাবেক নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ।

সভায় পৌর আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন আফজাল এর সভাপতিত্বে বক্তব্য দেন, ভান্ডারিয়া উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আ.লীগ সহ-সভাপতি আরিফ উল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু আকন,কেন্দ্রীয় যুবলীগ প্রেসিডিয়াম সদস্য ও জেলা আ.লীগ সদস্য তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, আ.লীগ সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজুু, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, যুবলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহেল, স্বেচ্ছা সেবকলীগ সভাপতি সাইফ মো. সোহেল লস্কর, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, মাওলানা এবিএম ইদ্রিস,ছাত্রলীগ নেতা আবু ইউসুব রায়হান,নাজমুল ইসলাম মুন্না, পৌর নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ প্রমুখ।

পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, পৌর শহরের সমস্যা চিহ্নিত করে নাগরিকদের সুবিধে নিশ্চিত করা হবে। এ সময় তিনি দল মত নির্বিশেষে মাদক, সন্ত্রাসমুক্ত আলোকিত পৌরসভা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন মহারাজ বলেন, দলের মধ্যে বিরোধ সৃষ্টি করে কোন লাভ নেই।যারা বিরোধ সৃষ্টি করে তারা কখনোও দলের কল্যাণ চায় না। এই মুহূর্তে দলকে তৃণমূল পর্যায়ে গতিশীল ও শক্তিশালী করা দরকার। কারণ মঠবাড়িয়ার এই আসনটি আগামী নির্বাচনে যে কোন মূল্যে গণতন্ত্রের মানসকন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। সবার শেষে দোয়া ও মোনাজাত পরিচালন করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মঠবাড়িয়ায় পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বরের দায়িত্ব গ্রহণ

আপডেট সময় : ০২:৩০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২