বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ের সামনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর প্রশাসক ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য লিয়াকত আলী তালুকদার, পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুল আলম স্বপন সিকদার, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি নিপু জোমাদ্দার, যুবলীগ সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ এহসাম হাওলাদার, ছাত্রলীগ আহবায়ক রেদোয়ান সিকদার রিচান, যুগ্ম আহবায়ক আল আমীন সরদার সহ আরো অনেকে।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসর রাজাকার আল-বদর, আল-শামস মিলিতভাবে পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।