মঠবাড়িয়া ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ

শাকিল আহমেদ
  • আপডেট সময় : ১২:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ৩৬৭ বার পড়া হয়েছে
মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ মোঃ আসাদুল হক আসাদ (৪০) নামে ব্র্যাক ব্যাংকের এক এজেন্ট মালিক নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ আসাদুল হক শহরের পশ্চিম কলেজ রোড এলাকার মৃত ফজলুল হক মাষ্টারের ছেলে। এঘটনায় মঙ্গলবার রাতে নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানাগেছে, আসাদুল হক মঙ্গলবার সকালে একটি ব্যাগে করে ১৪ লাখ টাকাসহ মটর সাইকেল যোগে বাসা থেকে বের হয়। এর কিছুক্ষণ পর আসাদের স্ত্রী আখতার জাহান তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে ফোন দিলে ফোনটি বন্ধ পান। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে এজেন্ট ব্যাংক মালিক আসাদের ব্যবহৃত মটরসাইকেলটি চাবিসহ শহরের কে,এম,লতিফ সুপার মার্কেটে দেখতে পেলেও তার কোন সন্ধান পাননি। নিখোঁজ আসাদের স্ত্রী আখতার জাহান খান জানান, তার স্বামী মঙ্গলবার সকাল পৌনে সাতটার দিকে টাকা নিয়ে শহরের লেপপট্টি ব্র্যাক ব্যাংকের এজেন্ট শাখার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে জরুরী কাজে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। এরপর আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাইনি। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, ব্যাংক এজেন্ট মালিক নিখোঁজের ঘটনায় তার স্ত্রী মঙ্গলবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেছেন। আমরা সকল থানায় বেতার বার্তা পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ১৪ লাখ টাকাসহ এজেন্ট ব্যাংক মালিক নিখোঁজ

আপডেট সময় : ১২:০৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২