মঠবাড়িয়া ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

আসতেছি বলে ঘর থেকে বের হয় তন্বী;এরপর উদ্ধার করা হয় গলাকাটা লাশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ ৩০৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর বড়মাছুয়া থেকে ২২ ডিসেম্বর রাতে তন্বী (২৫) নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য পোস্ট মর্টেম সম্পন্ন হয়েছে।

জানা গেছে,২১ ডিসেম্বর বিকালে মোবাইল ফোনে আসতেছি বলে ঘর থেকে বের হয় তন্বী। এরপর আর ঘরে ফিরে আসে নাই সে।অনেক খোঁজাখুঁজির পর ২২ ডিসেম্বর বিকালে বাড়ির কাছাকাছি সুপারি বাগানে তার লাশ পাওয়া যায়।মোবাইল ফোনটি জব্দ করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান,তন্বীর মৃতদেহ উদ্ধারের সময় পায়ে স্যান্ডেল ছিল এবং শরীরের কাপড় চোপড় স্বাভাবিক ছিল।তবে তার গলায় রশি দিয়ে পেচানোর দাগ দেখা গেছে।থুতনির নিচ দিয়ে এক কান থেকে আরেক কান পর্যন্ত গলা কাটা হয়েছে। ধারনা করা হয় ধারালো ছুড়ি দিয়ে গলা কেটে তাকে হত্যা করা হয়েছে।

তন্বীর স্বামীও অনেকটা সহজ সরল।মোংলায় জাহাজে কাজ করে সে।তন্বীকে একটি মোবাইল ফোন কিনে দেয় সে।কিন্তু তন্বী মোবাইল ফোনে বিভিন্ন জনের সাথে অতিরিক্ত কথা বলায় ঘটনার মাস খানেক আগে তার স্বামী ওই মোবাইল ফোনটি তার কাছ থেকে নিয়ে নেয়।

তন্বীর স্বামী তৌহিদ ফকির জানান,আমার স্ত্রী সহজ সরল হওয়ায় বাড়ি থেকে অনেক সময় একা বের হতো।হয়তো কোন বখাটের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অথবা অনৈতিক কোন কিছুতে বাড়ির লোকজনের কাছে বলে দেওয়ার ভয়তে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।আমি এ হত্যাকান্ডের সঠিক বিচার চাই।

নিউজটি শেয়ার করুন

আসতেছি বলে ঘর থেকে বের হয় তন্বী;এরপর উদ্ধার করা হয় গলাকাটা লাশ

আপডেট সময় : ০১:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২