মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
- আপডেট সময় : ১০:৩১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ৩০৮ বার পড়া হয়েছে
মঠবাড়িয়ায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে মিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যুগন্তকারী পদক্ষেপ বিনামূ্ল্যে পাঠ্যপুস্ত বিতরণ উপলক্ষে বই উৎসব ২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পিরোজপুর জেলা মঠবাড়িয়া উপজেলায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রধান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি ঊর্মি ভৌমিক।
এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এবার ১ জানুয়ারি সারা দেশে ৪ কোটি ০৯ লাখ ১৫ হাজার ৩৮১ জন শিক্ষার্থীদের ৩৩ কোটি ৯১ লাখ ১২ হাজার ৩০০ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হবে। যার মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে ২ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ৮২৩ জন শিক্ষার্থীকে ৯ কোটি ৬৬ লাখ ০৮ হাজার ২৪৫টি বই বিতরণ করা হবে।
২০১০ সাল হতে ২০২৩ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বমোট ৪৩৪ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ২১১ কপি পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হয়।













