আমতলীতে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত
- আপডেট সময় : ০১:৫১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে
আমতলীতে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত
আমতলীতে রবিবার সকালে এক যোগে ১৫২টি প্রাথমিক বিদ্যালয়, ২৬টি মাধ্যমিক, ১৪টি নিন্মমাধ্যমিক, ২৯টি দাখিলী মাদরাসা, ৬১টি ইবতেদায়ী মাদরাসা ও ২৪টি কিন্টারগার্টেনে শিক্ষা বিভাগের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে বই উৎসব পালিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৯টায় আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বই উসবের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামমদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক মিলন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, সাংবাদিক জাকির হোসেন, বিদ্যালয়ের সভাপতি এ্যাডভোকেট মো. মিজানুর রহমান ও প্রধান শিক্ষক মো. জাকির হোসেন খান প্রমুখ।
সকাল ১০টায় আমতলী মফিজ উদ্দিন বালক মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বই উৎসবের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামমদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক মিলন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক মো. হান্নান প্রমুখ।
সকাল সাড়ে ১০টায় আমতলী মফিজ উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে বই উৎসবের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামমদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক মিলন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মো. শাহআলম কবির। সভা সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক মো. রেজাউল করিম।
সকাল ১১ টায় আমতলী সরকারী একেহাইস্কুলের হল রুমে বই উৎসবের উদ্বোধন করেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামমদ আশরাফুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিয়াউল হক মিলন, আমতলী পৌরসভার প্যানেল মেয়র মো. হাবিবুর রহমান ও প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান প্রমুখ।
আমতলী উপজেলা নির্বহী কর্মকর্তা মোহাম্মাদ আশরাফুল আলম বলেন, এক যোগে আমতলী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালিত হয়েছে। এটা আমাদের কাছে অত্যান্ত আনন্দের। বছরের প্রথম দিন সকল শিক্ষার্থীর হাতে বই তুলে দিতে পেরেছি।













