মঠবাড়িয়া ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

সারাদেশের ন্যায় ইন্দুরকানিতে হাড় কাঁপানো শীত, জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানিতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর বিস্তার ঘটছে। উত্তর-পশ্চিম দিক থেকে হাড় কাঁপানো হিমেল হাওয়া বইছে। সেই সাথে মাঝারি থেকে ঘন কুয়াশায় দুর্বিষহ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশা পড়ছে সারাদিন। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করছে।

পিরোজপুর ইন্দুরকানি উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় গ্রাম গঞ্জের বিভিন্ন হাট বাজার মহল্লায় সকল একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করতে।

তাপমাত্রার পারদ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব-উত্তরের জনপদ তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও হ্রাস পাচ্ছে।

গতকাল দিনাজপুরে রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সে.। রংপুর বিভাগের জেলাসমূহে দিনের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রির আশপাশে নেমেছে। এরফলে বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের কামড় বৃদ্ধি পেয়েছে।

আবহাওয়া বিভাগ জানায়, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার জেলাসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে উত্তরের হিমেল কনকনে হাওয়ার সাথে অসহ্য শীতের সঙ্গে মাঝারি থেকে গাঢ় কুয়াশায় সন্ধ্যার পর থেকে ভোর-সকাল এমনকি কোথাও কোথাও দুপুর অবধি ঢাকা পড়ছে গ্রাম-গঞ্জ-জনপদ, শহরতলী, নদ-নদী অববাহিকা। শীত ও কুয়াশায় সর্দি-কাশি, জর, ডায়রিয়া, শ্বাসকষ্ট চর্মরোগসহ বিভিন্ন রোগ-ব্যাধির প্রকোপ বেড়ে যাচ্ছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮.৮ ডিগ্রি সে.। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ২৫.৫ ও সর্বনিম্ন ১৪ ডিগ্রি সে.। চট্টগ্রামে যথাক্রমে ২৬.৪ ও ১৫.৬ ডিগ্রি সে.। দেশের অধিকাংশ স্থানে দিনের তাপমাত্রা ১৮ থেকে ২৫ এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রির আশপাশে নেমে এসেছে।বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। এরপরের ৫ দিনে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশের ন্যায় ইন্দুরকানিতে হাড় কাঁপানো শীত, জনজীবন বিপর্যস্ত

আপডেট সময় : ০৪:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩