মঠবাড়িয়া ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় সাংবাদিক ওপর হামলা কারী সন্ত্রাসী সেকান্দার গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩০৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিক জামাল হোসেন আকনের ওপর হামলাকারীদের গডফাদার সন্ত্রাসী সেকান্দার বেপারী (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মঠবাড়িয়া থানার এস.আই নূর আমীন ও এ.এস.আই হুমাযূন কবির সুমন অভিযান চালিয়ে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে।

সেকান্দার পৌরসভার ১ নং ওয়ার্ডের সত্তার বেপারীর ছেলে। সাংবাদিক জামাল হোসেন আকন দৈনিক আমার সংবাদ, এশিয়ান টিভি এর মঠবাড়িয়া প্রতিনিধি। তিনি মঠবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য- গত ৭ নভেম্বর সোমবার দুপুরে সেকান্দার ও তাঁর সন্ত্রাসী বাহিনীরা প্রতিবেশী ইব্রাহীমের বসত ঘরের সামনে জমি দখল করে একটি ঘর উত্তোলনের সময় সাংবাদিক জামাল ও সোহেল ঘটনাস্থলে গিয়ে উত্তেজনা পরিস্থিতি ক্যামেরায় ভিডিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রত্তন, সেকান্দার, কালাম, মনু বেপারীসহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী সাংবাদিক জামালের ওপর হামলা চালায়। এ ঘটনায় জামাল হোসেন আকন বাদি হয়ে মঠবাড়িয়া থানায় অভিযোগ করেন।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতারকৃত সেকান্দারকে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সাংবাদিক ওপর হামলা কারী সন্ত্রাসী সেকান্দার গ্রেফতার

আপডেট সময় : ১১:০৫:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩