মঠবাড়িয়া ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় কৃষকের গোয়ালের গরু জবাই করে মাংস লুট!

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩ ২৬৭ বার পড়া হয়েছে

খাল থেকে উদ্ধার করা গরুর মাথা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সংঘবদ্ধ একটি দুর্বৃত্ত দল এক প্রান্তিক কৃষকের গোয়াল ঘরে রাখা গরু রাতের আঁধারে চুরি করার পর জবাই করে মাংস লুটে নিয়েছে। এ সময় দুর্বৃত্তরা গরুর মাথাটি স্থানীয় হলতা খালে ফেলে রেখে যায়।

বুধবার গভীর রাতে উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলে এর সত্যতা মিলে।

জানা গেছে, বুখইতলা বান্ধবপাড়া গ্রামের কৃষক মজনু রহমান তালুকদার প্রতিদিনের মত মাঠ থেকে ঘাস খাওয়ানোর পর গরুটিকে সন্ধ্যায় গোয়াল ঘরে এনে রেখে দেয়। বৃহস্পতিবার সকালে গোয়াল ঘরে গরু না দেখতে পেয়ে খোঁজাখুজি করলে বাড়ির পার্শ্ববর্তী হলতা নদীর পাড়ে কাদামাটির ভিতরে গরুর মাথা দেখতে পায়।

ধারণা করা হয় বুধবার গভীর রাতের কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা গরুটিকে চুরি করে খালের পাড়ে এনে জবাই করে মাংস নেওয়ার পর মাথাটি ফেলে রেখে যায়।

কৃষক মজনু রহমান তালুকদার কান্না জড়িত কন্ঠে বলেল, আমার শেষ সম্বল ছিল এই গরুটি। অনেক কস্ট করে কিছু টাকা জমিয়ে বাছুর অবস্থায় কিনেছিলাম। এই দুইবছর ধরে পাইল্লা (লালন-পালন) করে বাছুটিকে বড় করেছি। আমার গোয়াল ঘরটা শূন্য করে দিল। মানুষ এরকম পাষাণ হয় কি করে!। এটি বিক্রি করে সংসারের খরচ চালাবো ভেবেছিলাম। কিন্তু ওরা আমার গরুটা জবাই দিয়ে খেয়ে ফেলল। কে দেবে আমার গরু, কার কাছে বিচার চাইবো।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামন তালুকদার জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা নিশ্চিত করেছে। ওই কৃষকের পক্ষ থেকে এখন কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় কৃষকের গোয়ালের গরু জবাই করে মাংস লুট!

আপডেট সময় : ০৬:২৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩