মঠবাড়িয়া ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় টেস্ট পরীক্ষায় ফেল করে কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৩১৮ বার পড়া হয়েছে

২০২৩ সালের এসএসসি টেস্ট পরীক্ষায় ফেল করে পিরোজপুরের মঠবাড়িয়ায় রুবাইয়া আমিন নেহা নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। নেহা মধ্য সোনাখালী গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমিন হাওলাদারের মেয়ে এবং কে এম লতীফ ইনস্টিটিউশনের ছাত্রী।

জানা গেছে,২৯ নভেম্বর ওই ছাত্রীর এসএসসি টেস্ট পরীক্ষার ফল প্রকাশ হয়। সে মানবিক বিভাগের ছাত্রী। অংক ও ইংরেজি দুই বিষয়ে ফেল করার পর অভিমান করে ফ্যানের সঙ্গে রশি দিয়ে পেচিয়ে আত্মহত্যা করে।

ওই ছাত্রীর মা জানান,আমার মেয়ের লেখাপড়ার জন্যই গ্রামের বাড়ি থেকে এসে মঠবাড়িয়া পৌর শহরে ভাড়া বাসায় থাকতাম।নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত দশ বছর পর কিছুই পেলাম না।শূন্য হাতে বাড়ি ফেরলাম।আমার মেয়ে মেধাবী ছিল। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। জেএসসি পরীক্ষা করোনার কারনে হয়নি।এসএসসি টেস্টে ওর বান্ধবীরা সবাই পাস করেছে।কিন্তু ও ফেল করার বিষয়টি মানতে না পেরে আত্মহত্যা করেছে।

ওই ছাত্রীর দাদা বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান মিলিটারি জানান,নেহা ফেল করেছে শুনে আমি স্কুলের ম্যানেজিং কমিটির লোকজনের সাথে কথা বলেছি।তারা আমাকে আশ্বস্ত করেছে। কিন্তু ওইদিন সন্ধ্যায় ওদের বাসায় এসে দেখি ফ্যানের সাথে ও ঝুলে আছে। আমি দ্রুত রশি কেটে হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক ইসিজি করে মৃত্যু ঘোষনা করেন।আমরা পোস্টমর্টেম না করার জন্য অনুরোধ করেছি। কিন্তু আইনগত বাধ্যবাধকতায় পোস্টমর্টেম করতে হয়েছে।

মঠবাড়িয়া থানার এসআই মোঃ নূর আমিন জানান,এ ঘটনায় ২৯ নভেম্বর একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। যাহার মামলা নং- ৪৩/২২।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় টেস্ট পরীক্ষায় ফেল করে কিশোরীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩