মঠবাড়িয়া ১১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

চাঁপাইনবাবগঞ্জে সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া সমাচার প্রতিবেদন
  • আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর অনিয়ম, ঘুষ বাণিজ্য ও জনসাধারণকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রেস ব্রিফিং করেছেন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে মঙ্গলবার দুপুরে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে জনসাধারণকে হয়রানি ও ঘুষ বাণিজ্য করে আসছেন ইউসুফ আলী। এ প্রেক্ষিতে ভুক্তভোগীদের হামলার শিকার হন। কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ আবুল হায়াতের ওপর দায় চাপানোর অপচেষ্টা শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধারা মেনে নেবে না। অবিলম্বে দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীকে চাকরি থেকে অব্যাহতির জোর দাবি জানান বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, জেলা কমান্ডের সহ-সাংগঠনিক কমান্ডার তরিকুল ইসলাম ও সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা তসলিম উদ্দিনসহ আরও অনেকে।

এছাড়াও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় বীরমুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানান।

উল্লেখ্য, গত ১০জানুয়ারি ইউসুফ আলীর অনিয়মের কারণে ভুক্তভোগী জনসাধারণের হামলার শিকার হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন সাব-রেজিস্ট্রার ইউসুফ আলী।

নিউজটি শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে সাব-রেজিস্ট্রারকে অপসারণের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০২৩