মঠবাড়িয়া ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় সরকারি জমি দখল করে পজিশন বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাইশকুড়া নয়াহাট বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখল করে পজিশন বিক্রি করা হয়েছে। একই পজিশন বারবার বিক্রি করায় বিরোধ সৃষ্টি হয়েছে। গত সোমবার এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

মঠবাড়িয়া থেকে কুমিরমারা ডৌয়াতলা বেড়িবাঁধের নয়াহাট এলাকায় ফিরোজ ও রিপন গং দীর্ঘদিন ধরে পজিশন বানিজ্যে জড়িত রয়েছেন।সাদা কাগজে দাতা গ্রহিতা এবং টাকার পরিমান লিখে তৈরি করেছেন একাধিক চুক্তিপত্র। পজিশনের জমি পরবর্তীতে ডিসিআর নেওয়া যাবে বলে উল্লেখ করা হয় কথিত ওই চুক্তিপত্রে।যদিও পানি উন্নয়ন বোর্ডের জমির কোন ডিসিআর হয়না।

খোঁজ নিয়ে জানা গেছে, সূর্যমনি গ্রামের মহারাজ মৃধা,রিপন মিয়া,কহিনুর বেগম,কামাল হাওলাদার, জলিল সিকদার সহ বেশ কিছু খেঁটে খাওয়া মানুষের নিকট থেকে সরকারি জমির পজিশন বিক্রির নামে টাকা হাতিয়ে নিয়েছে ফিরোজ রিপন গং।স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না।

ওই প্রভাবশালী মহলটি একদিকে খালের পাড়ের সরকারি জমি বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় অন্যদিকে সহজ সরল ক্রেতারা প্রতারিত হয়। পজিশন বিক্রি করার পর বছর পার হতে না হতেই ক্রেতাকে হয়রানি করা হয়।কখনো হুমকি দিয়ে, কখনো থানায় অভিযোগ দিয়ে আবার কখনো বিক্রি করা পজিশন জোরপূর্বক দখল করে এ হয়রানি চালায় তারা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের পিরোজপুর জেলা নির্বাহী প্রকৌশলী মাহবুবে মওলা মোঃ মেহেদী হাসান জানান,পানি উন্নয়ন বোর্ডের জমি সরকারি সম্পত্তি।কেউ দখলে নিয়ে পজিশন বা প্লট আকারে বিক্রি করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঠবাড়িয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, পানি উন্নয়ন বোর্ডের জমির পজিশন নিয়ে বিরোধ তৈরি হয়েছে। শান্তি শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।লিখিত অভিযোগ পাওয়া গেছে। ওসি স্যার নিজেই সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সরকারি জমি দখল করে পজিশন বিক্রির অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩