মঠবাড়িয়া ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অটো চালক গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩ ৩২২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে হাবিবুর রহমান (২৫) নামে এক লম্পট অটো চালককে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত লম্পট হাবিবুর রহমানকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) আদালতে হাজির করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আজাদ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন। ১৮ জানুয়ারী বুধবার অটো চালক লম্পট হাবিবুর রহমানকে গ্রেফতার করে মঠবাড়িয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত অটো চালক হাবিবুর রহমান মঠবাড়িয়া উপজেলার ধানীসাফা ইউনিয়নের ফুলঝুড়ি গ্রামের করিম আকন বাজার সংলগ্ন আলী হোসেন হাওলাদারের ছেলে।

জানা গেছে, মঠবাড়িয়া পৌর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়–য়া ওই স্কুল ছাত্রী গত ১৭ জানুয়ারী মঙ্গলবার অটো রিক্সা থেকে নেমে বিদ্যালয়ের সিড়ি দিয়ে দোতালায় উঠতে থাকে। এসময় পিছন থেকে এসে অটো চালক লম্পট হাবিবুর রহমান শিশুটিকে যৌন হয়রানী করে পালিয়ে যায়। শিশুটি বিষয়টি প্রধান শিক্ষকের কাছে বললে প্রধান শিক্ষক সিসি ফুটেজ দেখে ঘটনার সত্যতা পান। ১৮ জানুয়ারী বুধবার অটোচালক লম্পট হাবিবুর রহমান স্কুলের সীমানার মধ্যে ঢুকে ঘোরাঘুরি করলে শিক্ষকরা আটক করে থানা পুলিশকে খবর দেয়।

মঠবাড়িয়া থানার ওসি মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে লম্পট হাবিবুর রহমানের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত লম্পট হাবিবুর রহমানকে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) আদালতে হাজির করলে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল আজাদ তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে অটো চালক গ্রেফতার

আপডেট সময় : ১২:৩৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩