মঠবাড়িয়ায় আইন শৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা
- আপডেট সময় : ০১:২৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৫৮ বার পড়া হয়েছে
বিট পুলিশিং বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল( ১লা ফেব্রুয়ারি )বুধবার উপজেলার মঠবাড়িয়া থানা কর্তৃক আয়োজিত বিট অফিসার ও গ্রাম পুলিশের উপস্থিতিতে বিট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ ইব্রাহীম।
এ সময় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, কিশোরগ্যাং, অনলাইন আসক্তি, ইভটিজিং,জুয়া, চুরি,ডাকাতি, ছিনতাই,বাল্যবিবাহ,যৌতুক প্রভৃতি অপরাধ নির্মূলের কর্মপন্থা নিয়ে বিট অফিসার ও গ্রাম পুলিশ সদস্যরা তাদের সুনির্দিষ্ট মতামত প্রধান অতিথির সামনে তুলে ধরেন। পরিশেষে গ্রাম পুলিশ সদস্যদের কর্ম উদ্দীপনা বৃদ্ধি ও সম্মানার্থে এক মধ্যাহ্ন প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠাণের সমাপ্তি হয়েছে।













