মঠবাড়িয়া ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় কৃষকের জমি ক্রয়ের টাকা ছিনতাই” আটক করেছে জনতা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় আবুল হোসেন নামে এক কৃষকের জমি ক্রয়ের জন্য গচ্ছিত টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় রাব্বি হোসেন (৪৮) নামে এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। আজ বুধবার পৌর শহরের সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকের অফিস কক্ষে এ এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। জনতার হাতে ধৃত ওই ছিনতাইকারি কৃষকের জমি ক্রয়ের ১০ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ে। স্থানীয় জনতা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃত রাব্বি বাগেরহাটের মোংলা উপজেলার উত্তর মালগাজী গ্রামের মো. ইউসুব আলীর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকালে উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের উলুবাড়িয়া গ্রামের কৃষক আবুল হোসেন এক একর সম্পত্তি ক্রয়ের জন্য ১০লাখ ৫০ হাজার টাকা জমির মালিককে দেয়ার জন্য ব্যাংক থেকে উত্তোলন করেন। দলিল লেখক কামাল হোসেন মোক্তারের কাছে টাকা জমা দেন। কামাল ওই টাকা ড্রয়ারে রেখে জরুরী কাজে বাহিরে গেলে ছিনতাইকারী রাব্বি ড্রয়ার খুলে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আবুল হোসেনের ফুফাতো বোন প্রবাসীর স্ত্রী নাজমা বেগম ঘটনা দেখতে পান। এসময় তাঁর ডাক চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া করে রাব্বিকে আটক করে। পরে ওই ছিনতাইকারির নিকট হতে টাকা উদ্ধার করে জনতা। এসময় সে গণধোলাইয়ের শিকার হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার ঘটনা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভ’ক্তভোগি কৃষক বাদি হয়ে মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় কৃষকের জমি ক্রয়ের টাকা ছিনতাই” আটক করেছে জনতা

আপডেট সময় : ০৪:৫১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩