মঠবাড়িয়া ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

খেলার মাঠ রক্ষার দাবিতে মঠবাড়িয়ায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ৩৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠ স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার বাদুরা গ্রামে ওই স্কুল মাঠে আয়োজিত মানববন্ধনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও আশপাশের ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে খেলার মাঠ রক্ষার দাবিতে সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র মিত্র’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আফজাল হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ আল মামুন, অভিভাবক সদস্য মো. টুকু পঞ্চায়েত, দশম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া আক্তার প্রমুখ।

বক্তারা বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আঃ সোবাহান শরীফ এর প্রতিষ্ঠিত মিরুখালী ইউনিয়নের মধ্যে বাদুরা গ্রামের সোবাহান শরীফ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অন্যতম। আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানে বড় মাঠ না থাকায় এ মাঠের ওপর সকলেই নির্ভরশীল। এছাড়াও এ মাঠে মাহফিল, মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। বর্তমানে স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুরা মাঠটি দখলের পায়তারা চালচ্ছে। মাঠ রক্ষায় তাঁরা সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করছেন।

নিউজটি শেয়ার করুন

খেলার মাঠ রক্ষার দাবিতে মঠবাড়িয়ায় ৪ শিক্ষা প্রতিষ্ঠানের মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩