মঠবাড়িয়া ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননীকে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণ মামলার পলাতক আসামি বাবু আকন (৩৫) গ্রেফতার হয়েছে। পটুয়াখালী জেলার তালতলী থানা পুলিশের সহযোগিতায় নিদ্রাসকিনা এলাকা থেকে তাকে গ্রেফতার করে রোববার রাতে মঠবাড়িয়া থানায় নিয়ে আসেন পুলিশ।

বাবু আকন উত্তর মিঠাখালী গ্রামের দেরোয়ার আকনের ছেলে।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর রাতে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের নজরুল মাস্টারের ছেলে রবিউল ইসলাম (১৯), উত্তর মিঠাখালী গ্রামের সোহরাব ফরাজীর ছেলে ইলিয়াস ফরাজী (২৭) ও একই গ্রামের জাকির হোসেন তালুকদারের ছেলে রাজু তালুকদার (১৮) গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার ওই প্রবাসীর স্ত্রী সন্তানসহ পৌর শহরে একটি ভাড়া বাসায় বসবাস করেন। গত বছরের ১৮ অক্টোবর বিকালে কেএম লতিফ সুপার মার্কেটের গ্রাফিক্স পয়েন্ট থেকে কম্পিউটার প্রশিক্ষণ শেষে সন্তান ও বোনের মেয়েকে নিয়ে একটি অটোরিকশায় বাসার উদ্দেশে রওনা দেন। কিন্তু অটোচালক গন্তব্য স্থানে না নামিয়ে আসামিদের যোগসাজশে মঠবাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন জনৈক মামুনের বাড়ির সামনে গাড়ি থামায় এবং মুখ চেপে মামুনের বাসার বারান্দায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।

এ সময় প্রবাসীর স্ত্রী চিৎকার দিলে বখাটেরা উচ্চ আওয়াজে সাউন্ড বক্সে গান বাজায় এবং ধর্ষণের চিত্র ভিডিও করে। পরে ধর্ষণের শিকার প্রবাসীর স্ত্রী ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে পরদিন ১৯ অক্টোবর বুধবার রাতে মঠবাড়িয়া থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেফতার বাবুকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩