মঠবাড়িয়া ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় পুলিশ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ার থানা পুলিশ অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাৎ ওরফে জামাল (৩০) ও মাসুম মৃধা (২০) নামে ২ জনকে গ্রেফতার করেছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার কুমিরমারা ২২ কুড়া ¯øুইজ গেট জাকির বেপারীর বসত ঘর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃত সাহাদাৎ উপজেলার বড় হারজী গ্রামের ফজলে আলী খানের ছেলে ও মাসুম মৃধা কাকড়া বুনিয়া গ্রামের রেজাউল মৃধার ছেলে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাকির বেপারীর বসত ঘরে অভিযান চালিয়ে ১৩শ পিস ইয়াবা ও ৭’শ গ্রাম গাঁজাসহ সাহাদাৎ ও মাসুম মৃধাকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পুলিশ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার

আপডেট সময় : ১১:২৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩