মঠবাড়িয়া ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাব্বির গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মেধাবী ছাত্র রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং পলাতক আসামি সাব্বির খান (২০) গ্রেফতার হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই রাসেল মোল্লা চাঁপাই নববাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ শহর এলাকা থেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত সাব্বির দক্ষিণ গুলিশাখালী গ্রামের মো. শহিদুল খানের ছেলে এবং নিহত রাহাত ওই এলাকার মো. শাহ জালাল মিয়ার ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৩ নভেম্বর ১০ টার দিকে রাহাত উপজেলার টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে সান্ধ্যকালীন শেখ রাসেল মিনি ফুটবল টুর্নামেন্ট খেলা দেখে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে কার্পেটিং রাস্তার পাশে ওৎ পেতে থেকে সন্ত্রাসীরা রাহাতকে কুপিয়ে হত্যা করে। এ হামলায় আরও ৪ জন গুরুতর জখম হয়।

এঘটনায় নিহতের বাবা মো. শাহ জালাল বাদী হয়ে ১৪ নভেম্বর মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তৎকালীন সময় পুলিশ এ ঘটনায় এজাহারভুক্ত আসামি টিয়ারখালী গ্রামের বাহাদুর খানের ছেলে রনি খান, পূর্ব গুলিশাখালী গ্রামের মহারাজ মালের ছেলে শাওন মাল, আলী ফরাজীর ছেলে মো. আসাদ ফরাজী এবং ওই একই এলাকার নাদীমকে গ্রেপ্তার করেছিলেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে চাঁপাই নববাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় শিবগঞ্জ শহর এলাকা থেকে রাহাত হত্যা মামলার আসামি সাব্বির খানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় রাহাত হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সাব্বির গ্রেফতার

আপডেট সময় : ১১:৫১:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩