মঠবাড়িয়া ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা মালিক শাহ আলমকে ৩ মাসের কারাদন্ড  

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলার উত্তর সোনাখালী গ্রামে স্কুল সংলগ্ন লোকালয় গড়ে তোলা ইটভাটা মালিক শাহ আলম গাজীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের দন্ডাদেশ দেয়া হয়। বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আব্দুল হালিম এর নেতৃত্বে সোমবার বিকাল ৫ টায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, উপজেলার বাদুরতলী গ্রামের মৃত. সৈজদ্দিন গাজীর ছেলে প্রভাবশালী শাহ আলম গাজী উত্তর সোনাখালী গ্রামে লোকালয়ে ও প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে গত কয়েক বছর ধরে কাঠ দিয়ে অবৈধ ইটভাটা (পাঁজা) পুড়িয়ে আসছিলো।

এ ব্যপারে স্থানীয় বাসিন্ধা আঃ মালেক গাজীর ছেলে শাহ জালাল গাজী এলাকাবাসির অনুরোধে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছিলনা। তিনি বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দিলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম সংশ্লিষ্ট প্রশাসককে ব্যবস্থা নেয়ার জন্য চিঠি দেয়।

অপরদিকে অবৈধ ইটভাটা (পাঁজা) বন্ধের দাবীতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশও করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসি। এ ঘটনায় সম্প্রতি পিরোজপুর জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃতে শাহ আলম গাজীর অবৈধ ইটভাটা সহ ৩টি ইটভাটায় পানি দিয়ে কাঁচা ইট গুলিয়ে দেয়া হয়েছে। এর পরেও পুনরায় একই এলাকায় অবৈধ ইটভাটা শুরু করেন শাহ আলম গাজী। এ ঘটনায় নিরুপায় হয়ে শাহ জালাল গাজী উচ্চ আদালতে রিট করেন। রিটের প্রেক্ষিতে আদালত সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবৈধ ইটভাটা কেন বন্ধ হবেনা মর্মে জবাব চেয়েছেন। সে আলোকে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ আট ভাটার বিরুদ্ধে পূর্বের একাধিক বার মোবাইল র্কোট করা হয়েছিলো। এবার উচ্চ আদালতের নির্দেশে পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় অবৈধ ইটভাটা মালিক শাহ আলমকে ৩ মাসের কারাদন্ড  

আপডেট সময় : ১২:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩