মঠবাড়িয়া ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

মঠবাড়িয়ায় কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ২৮৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আমিরুল ইসলাম হাওলাদার (৪০) নামের এক দুবাই প্রবাসিকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারী) নিহতের ভাই  মাওলানা মো. নূরুল ইসলাম (৫৩) বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরেুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

আসামিরা হলো- উপজেলার চালিতা বুনিয়া গ্রামের মৃত. তোফাজ্জেল হোসেন পঞ্চায়েতের ছেলে, হাফিজুর রহমান হায়দার (৫১), অলিউর রহমান অলি (৪৫), হাফিজুর রহমান হায়দার পঞ্চায়েত ছেলে তাহসিন আরবি (১৯), মাহাবুবুর রহমান পঞ্চায়েতের ছেলে নিয়াজ (১৭), ইউনুস হাওলাদারের ছেলে হোসাইন (১৮)। দুই সন্তানের জনক দুবাই প্রবাসি নিহত আমিরুল ইসলাম গ্রামের মুনসুর আলী ওরফে মোকসেদ আলী হাওলাদার এর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ ফেব্রুয়ারী মঙ্গলবার সন্ধ্যায় প্রবাসি আমিরুল বাড়ি থেকে স্থানীয় চালিতাবুনিয়া দীনিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহাফিল শুনতে যান। মাহাফিল শেষে রাত দেড়টার দিকে সে গ্রামের সড়ক দিয়ে বাড়ি ফিরছিল। এসময় পঞ্চায়েত বাড়ির রাস্তার মোড়ে পৌছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে  থানা পুলিশ রাতেই ঘটনাস্থল হতে নিহত আমিরুলের লাশ উদ্ধার করেন। ঘটনার পর পরই হাফিজুর রহমান হায়দার, তাহসিন আরবি, নিয়াজ মাহামুদ ও হাসাইনকে আটক করে পুলিশ।

নিহতের ভাই অলিউল ইসলাম খোকন বলেন, আমিরুল ৫/৬ বছর পূর্বে প্রবাস জীবন শেষে বাড়িতে এসে বসবাস শুরু করে। চালিতাবুনিয়া গ্রামের হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবির সাথে আমার বড় ভাই আমিরুল ইসলামের ছেলে তরিকুল ইসলামের সাথে একমাস পূর্বে ক্রিকেট খেলার সময় মোবাইল ফোন নিয়ে মারামারির ঘটনা ঘটে।  এ ঘটনার জেরে আমিরুলকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আটকৃত ৪ জনসহ ৫ জন নামীয় ও অজ্ঞাত ৫ জনের বিরুদ্ধে নিহতের ভাই মামলা করেছে। ওই মামলালায় আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকে ১০ দিন করে রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় কুপিয়ে হত্যার ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:২৯:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩