মঠবাড়িয়া ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

বামনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকাশিত”বাতিলের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে

বামনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকাশিত তালিকা বাতিলের দাবীতে মানববন্ধন
বামনা (বরগুনা) সংবাদদাতা: বরগুনার বামনা উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিতর্কিত কমিটি কর্তৃক প্রকাশিত তালিকা বাতিল, ১০% কোটা বাতিল এবং প্রকৃত মুক্তিযোদ্ধা দ্বারা স্বচ্ছ যাচাই-বাছাই কমিটির মাধ্যমে পুনরায় যাচাই-বাছাই এর দাবীতে বামনা উপজেলা দাবীদার মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বামনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দাবীদার মুক্তিযোদ্ধার সন্তান ও বামনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে মানববন্ধন চলাকালী সমাবেশে বক্তব্য রাখেন দাবীদার মুক্তিযোদ্ধার সন্তান ও বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, দাবীদার মুক্তিযোদ্ধা এম এ মতিন আকন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক সুশীল রঞ্জন দত্ত, জাতীয় পার্টির সভাপতি ফারুক আহম্মেদ আকন, বুকাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিলন মোল্লা, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রপিকুল ইসলাম রতন খান সহ মুক্তিযোদ্ধা ও সন্তানরা।

পরে মানববন্ধনে অশংগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তরা হাওলাদারের মাধ্যমে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান এবং মহাপরিচালক বরাবরে স্বারকলিপি দিয়েছে। প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে উপজেলার তিন শতাধিক দাবীদার মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যরা অংশ নেন।
বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাছাই কমিটির সদস্য সচিব অন্তরা হালদার বলেন, আমার কাছে দাবিদার মুক্তিযোদ্ধারা স্মারকলিপি দিয়েছে। আমি দ্রুত যথাযথ কর্তৃপক্ষের বরাবরে পাঠিয়ে দিবো।

উল্লেখ্য বরগুনার বামনা উপজেলার দাবীদার মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম শেষে গত ৮ ফেব্রুয়ারী ২২ জন দাবীদার মুক্তিযোদ্ধার নাম অন্তর্ভূক্ত করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলে সুপারিশের জন্য পাঠায় বামনা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। এদিকে সদ্য প্রকাশিত ওই ২২ মুক্তিযোদ্ধার অনেকেই কখনো মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কোন কার্যক্রমে অংশগ্রহন না করা অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয় বাছাই কমিটির বিরুদ্ধে বিপুল অঙ্কের উৎকোচ গ্রহন ও বাছাই কমিটির সদস্য না হয়েও মুক্তিযোদ্ধাদের স্বাক্ষাৎকার নেওয়ার অভিযোগ করেন একাধীক দাবীদার মুক্তিযোদ্ধারা।

নিউজটি শেয়ার করুন

বামনায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রকাশিত”বাতিলের দাবীতে মানববন্ধন

আপডেট সময় : ০৩:৫১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩