মঠবাড়িয়া ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

রাজনীতি করা উচিৎ মানুষের কল্যাণের জন্য’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩৪ বার পড়া হয়েছে

একুশে আগষ্ট গ্রেনেড হামলার পরে লাশের সাথে পড়ে ছিলাম, পরে আমাকে একটি হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয় । আমার স্বামী সন্তান আসার পরে অন্য একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা শুরু করে তাই সৃষ্টিকর্তার রহমতে বেঁচে আছি। 

`ক্ষমতার জন্য না, রাজনীতি করা উচিৎ মানুষের কল্যাণের জন্য। সেটাই করার চেষ্টা করেছি, সাধ্যানুযায়ী করে যাচ্ছি।’ 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বরগুনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রী ও বরগুনার সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী। 

তিনি বলেন, একজন নারী হয়ে নারীদের অধিকার আদায়ের কথা বলতে গিয়ে খুব অল্প বয়সে রাজনীতিতে এসেছিলাম। এই রাজনীতি করতে এসে একুশে আগস্টে গ্রেনেড হামলার শিকারও হয়েছি। তবুও থেমে যাইনি। মৃত্যুর আগ পর্যন্ত এই পথেই থাকতে চাই। তাই সুযোগ পেলে আবারও বরগুনার ভাগ্যোন্নয়নে সংসদে প্রতিনিধিত্ব করার স্বপ্ন রয়েছে।

নাসিমা ফেরদৌসী বলেন, কেন্দ্রীয় রাজনীতির পাশাপাশি নিজ জেলা বরগুনা ও নিজ এলাকা পাথরঘাটায় শৃঙ্খল রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা ও গণমানুষের জন্য বেশি করে কাজ করতে সাধারণ মানুষ পুনরায় সংসদ সদস্য হিসেবে আমাকে দেখতে চাচ্ছেন। সংসদ সদস্য আর হই বা না হই বরাবরের মতো আমি সাধারণ মানুষের পাশে আছি।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সঞ্জীব দাসের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় প্রেসক্লাবসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন। এ সময় মতবিনিময়

সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ, মনির হোসেন কামাল, জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা কাদের, অথ সম্পাদক জাহাঙ্গীর কবীর মৃধা, সাংবাদিক হিমাদ্রী শেকর কেশব প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

রাজনীতি করা উচিৎ মানুষের কল্যাণের জন্য’

আপডেট সময় : ০৪:০০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩