মঠবাড়িয়া ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

কাউখালীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ৩১১ বার পড়া হয়েছে

পিরোজপুরের কাউখালীতে নিখোঁজের তিনদিন পর মো. হাসান (১০) নামে এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি কাউখালীতে তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল। সে নোয়াখালী জেলার শাহাবুদ্দিনের ছেলে। তারা পরিবার নিয়ে ঢাকায় থাকে।  সোমবার সকাল ১০টার দিকে তার মরদেহটি উপজেলা আমড়াঝুড়ি ফেরিঘটা এলাকা থেকে উদ্ধার করা হয়।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মার্চ দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রয়ণ এলাকার বাসিন্দা জালাল তালুকদারের ভায়রার ছেলে হাসানসহ ৩/৪ জন শিশু সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে খেলাধুলা করছিল। 

এ সময় হঠাৎ করে হাসান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুদের কান্নাকাটিতে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনা শুনে স্থানীয় ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করে পরে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন জানান, এর আগে গত শনিবার নিখোঁজের পর ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান করলেও তাকে পাওয়া যায়নি। তবে গতকাল সোমবার সকালে তার মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, সকালে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। আর ওই মরদেহটি নিখোঁজ শিশু হাসানের বলে নিশ্চিত হওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

কাউখালীতে নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩