মঠবাড়িয়া ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান, গ্রেফতার ৩

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৭৯ বার পড়া হয়েছে

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়ে তিন দালালকে আটকের ঘটনা ঘটেছে। একই সময় এসব দালালদের সহযোগিতা করার অপরাধে ওই অফিসের দুই কর্মচারীকে আটক করা হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এ অভিযান পরিচালনা করে দুদক।  

অভিযান শেষে আটকদের জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে দেয় দুদক। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ।

দণ্ডপ্রাপ্তরা হলেন,  ইন্দুরকানী উপজেলার ভবানীপুর এলাকার আব্দুল আজিজের ছেলে ইলিয়াস হোসেন (৪৮), পিরোজপুর পৌরসভার উকিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে রিয়াজ হোসেন (৪০), সদর উপজেলার ভাইজোড়া এলাকার আব্দুস সালাম মাতুব্বরের ছেলে মাকসুদুর রহমান (৪৬)।

আটক দুই কর্মচারী হলেন – অফিস সহায়কজহিরুল ইসলাম, ও পরিচ্ছন্নতা কর্মী রাজেস লাল। কারাদণ্ড না দিয়ে ওই অফিসের কর্মকর্তার দায়িত্বে তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক ইলিয়াসকে ১০ দিন, রিয়াজ ও মাকসুদুরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক শেখ গোলাম মাওলা এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিভিন্ন সময়ে করা অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশী একটি টিম পাঠাই। তাদের কাছেও দালালরা ঘুষ দাবি করে। পরে আমরা অভিযান চালিয়ে ৩ দালালকে গ্রেফতার করি। পরবর্তীতে জেলাপ্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করেছেন।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুদকের মাধ্যমে খবর পেয়ে ৩ জনকে আমরা গ্রেফতার করি। যারা বিভিন্ন সময়ে সেবাগ্রহিতাদের কাছ থেকে অর্থিক সুবিধা গ্রহল করে থাকেন। তবে এ সময় আটক কর্মচারীদের তাদের কর্মকর্তার দায়িত্বে দিই।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ দুদকের অভিযান, গ্রেফতার ৩

আপডেট সময় : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩