মঠবাড়িয়া ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ায় জাপা নেতাকে হত্যা চেষ্টা মামলায় আসামি ঢাকার কেরানিগঞ্জ থেকে গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৬৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির (এরশাদ) নেতা শফিকুল ইসলামকে কুপিয়ে পা বিচ্ছিন্ন করে হত্যা চেষ্টার মামলায় মাহিন্দ্রা চালক বাচ্চু মিয়া (২৭) নামের আরও এক পালাতক আসামি গ্রেপ্তার হয়েছে। 

মঠবাড়িয়া থানা পুলিশ বুধবার (১৫ মার্চ) রাতে ঢাকার কেরানিগঞ্জ থানার হাসনাবাদ টিকুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রেপ্তারকৃত বাচ্চু মিয়া পার্শ্ববতী ভান্ডারিয়া উপজেলার থানার ইকরী গ্রামের লাল খাঁর ছেলে। 

মামলার তদন্তকারি কর্মকর্তা মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত বাচ্চু মিয়া এজাহারভুক্ত আসামি না হলেও তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এর আগে মূল আসামি ইয়াসিনকে ঢাকা লালবাগ থানাধীন বেড়িবাধ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ইয়াসিন তুষখালী গ্রামের মো. হাফেজ খানের ছেলে। আদালতে ১৬৪ ধারায় জবান বন্দিতে এ ঘটনায়  হাফিজ জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, প্রেপ্তারকৃত বাচ্চু মিয়াকে ১৬৪ ধারায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য- গত ২৯ সেপ্টেম্বর জাতীয় পার্টি নেতা শফিকুলকে কুপিয়ে বাম পা বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদি হয়ে ৩০ সেপ্টেম্বর ৫ জন নামীয় ও অজ্ঞাত ৩-৪ জনের বিরুদ্ধে  থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় জাপা নেতাকে হত্যা চেষ্টা মামলায় আসামি ঢাকার কেরানিগঞ্জ থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩