মঠবাড়িয়া ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

মঠবাড়িয়ার মুন্নী শ্বশুড় হত্যা মামলার পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ২২৬ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাল্য বিয়ের শিকার ২০ দিনের মাথায় লামিয়া আক্তার মুন্নি (১৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। এ মামলার পলাতক আসামি নিহতের শ্বশুড় সাবেক ইউপি সদস্য শহীদুল ইসলাম সরদার (৪৭) কে গাজীপুর জেলার টঙ্গী থেকে গ্রেপ্তার করে রোববার (২ এপ্রির) রাতে মঠবাড়িয়া থানায় হাজির করা হয়। গ্রেপ্তারকৃত শহীদুল উপজেলার বড় হারজী (টাক বাজার) গ্রামের লাল মিয়া সরদারের ছেলে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার বিবাহ বিচ্ছেদের ৫ বছর পর রশি টানাটানির কারনে দশম শ্রেণীতে পড়ুয়া লামিয়া আক্তার মুন্নির সম্প্রতি বড় হারজী গ্রামে ওই শহীদুল ইসলাম সরদারের কলেজ পড়ুয়া ছেলে হাসান (১৯) এর সাথে বিয়ে হয়। 

বিয়ের মাত্র ২০ দিনের মাথায় গত ২০ মার্চ বিকেলে মুন্নিকে তার শ্বশুড় বাড়ির লোকজন মারধর করে। পরে গুরুতর আহত মুন্নিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। 

সেখানে গভীর রাতে মুন্নীকে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করলে তার শ্বশুড় বাড়ির লোকজন লাশ ফেলে রেখে পালিয়ে যায়। নিহত মুন্নির বাবা মোসারেফ হেসেন ঢাকায় থাকা কালীন অবস্থায় খবর পেয়ে ২২ মার্চ বরিশাল শেবাচিম হাসপাতালের লাশ হিমাঘর থেকে মেয়ের লাশ সনাক্ত করে এলাকায় নিয়ে আসেন এবং পৌর শহরের ৮ নং ওয়ার্ডে পিতা চান মিয়া হাওলাদারের পারিবারিক কবরস্থানে দাফন দেন।

এদিকে এঘটনায় নিহত মুন্নির মা শাহিদা বেগম বাদী হয়ে ২৩ মার্চ মঠবাড়িয়া থানায় মেয়ের শ্বশুড় শহীদুল ইসলাম ও জামাত হাসান সরদারসহ ৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন। শাহিদা বেগম উপজেলার ভেচকি গ্রামের শহিদুল ইসলাম জমাদ্দারের মেয়ে।

মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, অত্যাধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিহত মুন্নিন শ্বশুড় শহীদুল ইসলাম সরদার টঙ্গী থানা পুলিশের সহযোগিতায় ওই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শহীদুলের ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার (৩ এপ্রিল ) বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ার মুন্নী শ্বশুড় হত্যা মামলার পলাতক আসামি টঙ্গী থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩