মঠবাড়িয়া ০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

ঝালকাঠির নলছিটি বরাদ্দের টাকা নয়-ছয়, প্রধান শিক্ষককে শোকজ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং বিদ্যালয় মেরামতের জন্য বরাদ্দের টাকা নয়-ছয় করার অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার নিকারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম হোসাইনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরাদ্দের টাকায় বিদ্যালয়ে দৃশ্যমান কোনো উন্নয়ন না করা এবং অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় প্রধান শিক্ষককে শোকজ করে জবাব দিতে বলা হয়েছে।

অনিতা রানী আরও বলেন, শোকজের বিষয়টি জানতে পেরে ওই শিক্ষক আমার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন।

জানা গেছে, সম্প্রতি প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম, বরাদ্দের টাকা নয়-ছয় করা ও স্বেচ্ছাচারিতার বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ করেন স্থানীয়রা। এরপর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনিতা রানী দত্ত বিদ্যালয় পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পান। এরপর প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক নিজেকে উপজেলা শিক্ষা কর্মকর্তার (টিও) কাছের লোক বলে পরিচয় দিয়ে বেড়ান। এ কারণে ভয়ে তাকে কেউ কিছু বলে না। প্রধান শিক্ষকের অবহেলার কারণে বিদ্যালয়ের নাজুক অবস্থা। অনেক শিক্ষার্থী বিদ্যালয় ছেড়ে গ্রামের মাদরাসায় ভর্তি হয়ে গেছে। সংশ্লিষ্টরা যদি নজর না দেন অচিরেই শিক্ষার্থী শূন্য হবে বিদ্যালয়টি।

এদিকে, অভিযোগের বিষয় জানতে প্রধান শিক্ষক সেলিম হোসাইনের মোবাইলফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। এছাড়া সোমবার দুপুর ২টার দিকে বিদ্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠির নলছিটি বরাদ্দের টাকা নয়-ছয়, প্রধান শিক্ষককে শোকজ

আপডেট সময় : ০৮:৪১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩