মঠবাড়িয়া ০৯:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বরিশালে শ্রমিকদের বকেয়া বেতনসহ ৯ দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩ ১৯৫ বার পড়া হয়েছে

ঈদ-পূজাসহ ধর্মীয় উৎসবের আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসসহ ৯ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ঈদে লঞ্চ, বাস, ট্রেনসহ যানবাহনের ভাড়া কমানোর দাবিও তোলা হয়।

বরিশাল বাংলাদেশ ট্রেড ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট একে আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- কৃষক নেতা অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বরিশাল ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জোসনা বেগম।

মানববন্ধনে বক্তারা বলেন, অনেক সময় শ্রমিক কর্মচারীদের বেতন ঈদের পর দেওয়া হয়। তাহলে একজন শ্রমিক কীভাবে তার স্ত্রী সন্তান নিয়ে ঈদ করবে। পাশাপাশি ঈদে ঘরমুখো শ্রমিকদের বাড়ি ফেরার সময় অতিরিক্ত ভাড়া আদায় করে লঞ্চ ও বাস মালিকরা। তারা ভাড়া কমানোর দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

বরিশালে শ্রমিকদের বকেয়া বেতনসহ ৯ দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩