মঠবাড়িয়া ০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

ময়মনসিংহে মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মুলে চালক ও মালিকদের সাথে ওসির মতবিনিময় 

আরিফ রববানী ময়মন সিংহঃ
  • আপডেট সময় : ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের নির্ভয় নিরাপত্তা জোরদার ও জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরনে এবং চুরি, ছিনতাই রোধ করার লক্ষ্যে নগরীর শম্ভুগঞ্জ এলাকায় সিএনজি, অটোরিকশা চালক ও মালিকদের সাথে মতবিনিময় সভা করেছেন কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের শম্ভুগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর সার্কেল শাহিনুল ইসলাম ফকির ও কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক হোসেনসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তা এবং স্থানীয় চালক ও মালিক সমিতির নেতৃবৃন্দ।

মতবিনিময় কালে সদর সার্কেল ও ওসি বলেন, অটোরিকশা ও সিএনজি চালিত যানবাহনের সার্বিক নিরাপত্তা জোড়দার করার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের তথ্য পুলিশকে প্রদান করে পুলিশকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন।

এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালক এবং মালিকদের মধ্যে সচেতনতা মূলক মতবিনিময়ে বলেন, অটো ছিনতাই, চুরি রোধকল্পে যাত্রীদের দেওয়া কোন কিছু না খাওয়া, সন্ধ্যার পরে রিজার্ভ না যাওয়া, স্টেশন থেকে যাত্রী নিয়ে রওনা হওয়ার প্রাক্কালে যাত্রীদের ছবি উঠিয়ে রাখা, নির্ধারিত গন্তব্যস্থলের পর কোন নির্জন রাস্তায় আর না যাওয়া, একই বয়সের বখাটে/ মাদকাসক্ত সঙ্গবদ্ধ চক্রের সন্ধান পাওয়া মাত্রই প্রশাসনকে জানানো, যাত্রীদের গতিবিধি সন্দেহ হলে তাৎক্ষণিক ৯৯৯ কিংবা থানা পুলিশকে অবহিত করার আহবান জানান ।

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে মাদক, ছিনতাইসহ অপরাধ নির্মুলে চালক ও মালিকদের সাথে ওসির মতবিনিময় 

আপডেট সময় : ০৭:৪৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩