মঠবাড়িয়া ০৬:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত মেনে আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নয়ন

আরিফ রববানী ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩ ১৭৭ বার পড়া হয়েছে

আধুনিক, সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য তারাকান্দা উপজেলা গড়তে সবার সহযোগিতা চেয়ে আবারও ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগীতা চেয়ে বেড়াচ্ছেন উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক মেধাবী রাজনীতিবিধ নজরুল ইসলাম নয়ন। 

তিনি এবার চেয়ারম্যান পদে দলীয় সমর্থনের প্রত্যাশা করলেও অবশেষে মঙ্গলবার (১১এপ্রিল) দুপুরে ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রীর ময়মনসিংহস্থ বাসায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে তার দেওয়া পরামর্শ মোতাবেক তিনি আবারও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে উপজেলার কয়ড়াকান্দা ও নদীর পাড় এলাকার বিভিন্ন গ্রামগঞ্জের সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গদের সাথে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে গণসংযোগ ও মতবিনিময় কালে এ সহযোগিতার প্রত্যাশা করেন। এর আগে রবিবার দিনভর তিনি উপজেলার ৩নং কাকনী ইউনিয়নে কাকনী বাজার ও শিমুলিয়া মোড়সহ বিভিন্ন গ্রামে গঞ্জের মানুষের মাঝে গণসংযোগ করেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অর্থনৈতিক নীতিমালা এবং উন্নয়ন শুধু রাজধানীকেন্দ্রিক নয়, একেবারে তৃণমূল পর্যায়ে। গ্রাম পর্যায়ে যেন উন্নয়নের ছোঁয়া লাগে, গ্রামের মানুষের জীবনযাত্রা যেন উন্নত হয়। এর ধারাবাহিকতা বজায় রাখতে তারাকান্দাকে ময়মনসিংহ জেলার একটি আধুনিক উপজেলা উপহার দিতে চাই। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আমাদের তারাকান্দা উপজেলাবাসীর উন্নয়নের কারিগর শরীফ আহমেদ এমপির নির্দেশনা মোতাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমি আবারও নির্বাচিত হয়ে উপজেলার সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে তারাকান্দবাসীর সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত ও সমৃদ্ধি তারাকান্দা উপজেলা গড়তে কাজ করতে চাই।’

এসময় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড জনসমক্ষে তুলে ধরেন এবং আগামীতে এসব উন্নয়ন কর্মকাণ্ডের ফল যাতে তারাকান্দাবাসী ভোগ করতে পারেন- সেই জন্য উপজেলার জনগণের কাছে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে যেন পুণরায় বিজয়ী হতে পারেন সেজন্য দোয়া ও সহযোগীতা চান নজরুল ইসলাম নয়ন। গণসংযোগকালে তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

প্রতিমন্ত্রীর সিদ্ধান্ত মেনে আবারও ভাইস চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম নয়ন

আপডেট সময় : ০৩:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩