মঠবাড়িয়া ০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভান্ডারিয়ায় দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় আওয়ামী লীগ দলীয় উপজেলা চেয়ারম্যানের বাড়িতে ও দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

গত ১৭ এপ্রিল জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করা হয় এবং ৪টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় জেপির ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু অভিযোগ করেন, আওয়ামী লীগের অন্যতম শরীক দল জেপির রাজনৈতিক পরিচয় ব্যবহার করে স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির এক নেতার ভাই আতিকুল ইসলাম উজ্জল স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচারে লিপ্ত হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ১৭ এপ্রিল উপজেলার জুনিয়া গ্রামে বিএনপির এক নেতার বাড়ির সামনে জেপির নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলে অংশ নেয় উজ্জল। এ সময় সেখানে তারা সরকার প্রধানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শিষ্টাচার বহির্ভুত বক্তব্য দেওয়ায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ জানায়।

এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে যাতে তাদের ৭-৮ জন নেতাকর্মী আহত হয়। এরই ধারবাহিকতায় ওই দিন রাতে তারাবিহের নামাজ চলাকালীন সময়ে উজ্জলের নেতৃত্বে উপজেলা শহরে ৪০-৫০ জনের একটি দল আওয়ামী লীগের একটি শাখা কার্যালয় ও উপজেলা পরিষদের চেয়াম্যান মিরাজুল ইসলামের বাসভবনে হামলা চালায় এবং সেখানে থাকা ৪টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় জেপির নেতাকর্মীরা ছাত্রলীগ ও যুবলীগের ১৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। তবে এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে ঈদের পরে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন খসরু।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামসহ আওয়ামী লীগ এবং এর বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ভান্ডারিয়ায় দলীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০২:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩