মঠবাড়িয়া ০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

বাল্যবিয়ের দায়ে কনের বাবাসহ ৩ জনকে জেল-জরিমানা

উপজেলা করেসপন্ডেন্ট
  • আপডেট সময় : ১২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩ ২২৫ বার পড়া হয়েছে

বরগুনার তালতলীতে বাল্যবিয়ের দায়ে কনের বাবা ও ছেলের ভাইকে ৭দিন করে ও ঘটকের এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে গ্রাম্য ইমামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার তাঁতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কনের বাবা সরোয়ার খান (৩৫), এলাকার ঘটক সেন্টু মৃধা (৫০) ও বরের ভাই ছাব্বির হোসেন (৩০)। গ্রাম্য ইমাম স্কুলশিক্ষক আবুল কাশেমকে (২৮) বিয়ে পড়ানোর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও সিফাত আনোয়ার তুমপা বলেন, উপজেলার তাঁতিপাড়া এলাকার সরোয়ার খান নামে এক ব্যক্তির অষ্টম শ্রেণিতে পড়ুয়া কিশোরী মেয়ে ও পার্শ্ববর্তী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আক্কেলপুর এলাকার নিজাম নাজির নামের এক ব্যক্তির ছেলে রাব্বির (২২) সঙ্গে ঘটক সেন্টু মৃধার বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। 

এমন সময় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। তিনি আরও বলেন, অপরদিকে উপজেলার তেঁতুল বাড়িয়া এলাকায় বাল্যবিয়ের আয়োজন চলাকালে অভিযান চালানো হয়। পরে সবাই পালিয়ে গেলে কনের বাবা সিদ্দিক হাওলাদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

বাল্যবিয়ের দায়ে কনের বাবাসহ ৩ জনকে জেল-জরিমানা

আপডেট সময় : ১২:২৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩