মঠবাড়িয়া ১১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভাণ্ডারিয়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩ ১৯৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় মায়ের সঙ্গে শিশু পার্কে  ঘুরতে এসে সেতু থেকে নদীতে পড়ে নিখোঁজের ৩৬ ঘন্টা পর শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হাসপাতাল লাগোয়া ব্যাপারী বাড়ি সংলগ্ন কচাঁ নদীর চর থেকে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশু সিন্থিয়া (৫) এর মরদেহ উদ্ধার করা হয়েছে। 

 মৃত্যু শিশু সিন্থিয়া কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খান ও হাফসা দম্পতির একমাত্র কন্যা।

ভাণ্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো.পারভেজ আহম্মেদ বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে সকালে আমরা নদীতে পরে নিখোঁজ শিশু সিন্থিয়ার মরদেহ উদ্ধার করেছি। পরে শিশুটির লাশ ভাণ্ডারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা রাতে শিশুটি সেতু থেকে পোনা নদীতে পড়ে যাওয়ার খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করা হয়।

এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মো. আসিকুজ্জামান জানান, ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা শিশুটির পরিবারকে খবর দিয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য; গত বুধবার সন্ধ্যায় ভাণ্ডারিয়ায় শিশুটি মায়ের সঙ্গে পার্কে ঘুরতে এসে অসাবধানতা বশত পোনা নদীর উপর বেইলি ব্রিজের ভাঙা অংশ দিয়ে নদীতে পড়ে নিখোঁজ হয় ।

নিউজটি শেয়ার করুন

ভাণ্ডারিয়ায় নিখোঁজের ৩৬ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০২:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩