মঠবাড়িয়া ০২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে বিষ প্রয়োগে শতাধিক কবুতর হত্যার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

ঝালকাঠির রাজাপুরে কৃষকের শতাধিক কবুতর বিষ প্রয়োগে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বড়ইয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের দক্ষিণ পালট গ্রামে বুধবার এ ঘটনা ঘটে। এর মধ্যে ২৭টি কবুতরের মরদেহ উদ্ধার করে উপজেলা পশু হাসপাতালে নেয়া হচ্ছে।

জানা গেছে, ওই এলাকার মাহে আলম হাওলাদার ও তার ছেলের রিপন হাওলাদার কবুতরের ব্যবসা করার উদ্দেশ্যে প্রায় ১২৫টি কবুতর পুষতেন। বুধবার সকালে ওই বাড়িতে একের পর এক ২৭টি কবুতর বিভিন্ন গাছ থেকে নিচে পড়ে মারা যায়। অন্য কবুতরগুলোর কোনো খোঁজ নেই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহে আলম হাওলাদার ও তার ছেলের রিপন হাওলাদার জানান, দীঘদিন ধরে বিভিন্ন প্রজাতির কবুতরের ব্যবসা করে আসছিলেন। এ উদ্দেশ্যে মুক্তভাবে তার বাড়িতে ১২৫টিরও বেশি কবুতর পালন করে আসছিলেন। গত রাতে অনেক কবুতরই বাড়িতে ফিরেনি। সকালে বাড়ির বিভন্ন গাছ থেকে একের পর এক পোষা কবুতরগুলো মরে মরে মাটিতে পড়তে থাকে। সকাল থেকে এভাবে ২৭টি কবুতরের মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে মরা কবুতরগুলো উপজেলা পশু হাসপাতালে নিয়ে যান তিনি। কবুতর ব্যবসায়ী রিপন হাওলাদার অভিযোগ করে জানান, স্থানীয় দুর্বৃত্তরা খাদ্যে বিষ প্রয়োগ করে হয়তো তার পোষা কবুতরগুলো হত্যা করেছে। অথবা কেহ ধানের বীজতলায় কীটনাশক প্রয়োগ করতেও পারে যা খেয়ে কবুতরগুলো মারা গেছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন তিনি। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার জানান, পালট গ্রামে বাড়ির ছাদে পোষা কিছু কবুতর মারা যাওয়ার ঘটনাটি শুনেছেন। তাদেরকে হাসপাতালে আসতে বলা হয়েছে এবং থানায় আইনগত ব্যবস্থার নেয়ার জন্য পরামর্শ দেয়া হয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় এ প্রায় ২৭টি কবুতর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে বিষ প্রয়োগে শতাধিক কবুতর হত্যার অভিযোগ

আপডেট সময় : ০৪:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩